২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর দুটিতে চারদল, দুটিতে মহাজোট, একটিতে স্বতন্ত্র

নোয়াখালী পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে দুটি আসন পেয়েছে চারদলীয় জোট, একটি করে পেয়েছে মহাজোট ও স্বতন্ত্র প্রার্থী। নোয়াখালী রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. আবদুল হক এ ফল ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:25 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

নোয়াখালী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) নোয়াখালী পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে দুটি আসন পেয়েছে চারদলীয় জোট, একটি করে পেয়েছে মহাজোট ও স্বতন্ত্র প্রার্থী। নোয়াখালী রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. আবদুল হক এ ফল ঘোষণা করেন। নোয়াখালী-১ আসনের মহাজোট প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুতে এ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি এ আসনে নির্বাচন হবে। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) আসনের জয়ী হয়েছেন চারদলীয় জোটের প্রার্থী বিএনপির জয়নুল আবেদিন ফারুক। তিনি ভোট পেয়েছেন ৮৭ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী আওয়ামী লীগের জামাল উদ্দিন পেয়েছেন ৬৭ হাজার ৪শ ৯৭ ভোট। এ আসেন মোট ভোটকেন্দ্র ৯৩টি। মোট ভোটার এক লাখ ৮৯ হাজার ১৭ জন। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জয়ী হয়েছেন চারদলীয় প্রার্থী বরকত উল্লা বুলু জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৫৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ কিরন পেয়েছেন ৭৪ হাজার ৩৩৮ ভোট। এ আসনে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এ আসেন মোট ভোটকেন্দ্র ১১৭। মোট ভোটার দুই লাখ ৮৪ হাজার ৩৪৩ জন। নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ওবায়দুল কাদের। তিনি পেয়েছেন এক লাখ ১২ হাজার ৫৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ পেয়েছেন এক লাখ ১১ হাজার ২০৪ ভোট। এ আসেন মোট ভোটকেন্দ্র ১২৬টি। মোট ভোটার দুই লাখ ৬২ হাজার ২২১ জন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৭৩ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী আয়শা ফেরদৌস পেয়েছেন ৬৭ হাজার ১৫২ ভোট। এ আসেন মোট ভোটকেন্দ্র ৫৮টি। মোট ভোটার এক লাখ ৮১ হাজার ৮০৫ জন। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী। তিনি পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের মো. শাজাহান পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৯৫৬ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ৫০ হাজার ৯১৭ জন। মোট ভোটকেন্দ্র ১২৪টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০২১৭ ঘ.