ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাগেরহাট- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪২৯৭৯ ভোট। হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ ওয়াহিদুজ্জামান ৫৮৫৩৩ ভোট পেয়েছেন।
বাগেরহাট-২ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মীর শওকত আলী বাদশা ১০৩৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী এম এ সালাম পেয়েছেন ৯৫৯৫৪ ভোট।
বাগেরহাট- ৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার। এ আসনে দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৬৬১৭৭ ভোট। আর মহাজোট প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৯৭০১৫ ভোট।
বাগেরহাট- ৪ আসনেও এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী মো. মোজাম্মেল হোসেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শহীদুল ইসলাম। বেসরকারিভাবে ঘোষিত ১২৯টি কেন্দ্রের ফলাফলে মোজাম্মেল হোসেন ১১১০৪৪ এবং শহীদুল ইসলাম ৭৫৬৮৯ ভোট পেয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার অপরূপ চৌধুরী বেসরকারি ফল ঘোষণা করেন।
বাগেরহাট -১ আসনে ভোটকেন্দ্র ১০০, মোট ভোটার ২৩৪১৫০ জন। বাগেরহাট - ২ আসনে ভোটকেন্দ্র ১০৩, মোট ভোটার ২২৯৯০৮ জন।
বাগেরহাট -৩ আসনে ভোটকেন্দ্র ৮৭, মোট ভোটার ১৮৬৭১৩ জন। বাগেরহাট - ৪ আসনে ভোটকেন্দ্র ১৩৫, মোট ভোটার ২২৬১৯২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০১৫৩ ঘ.
bdnews24