ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের শক্তিশালী এলাকা বলে পরিচিত সাতক্ষীরার চারটি আসনই এবার ছিনিয়ে নিয়েছে মহাজোট।
সাতক্ষীরা- ১ (তালা-কলোরোয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ মজিবর রহমান। তিনি পেয়েছেন ১৬৮২৯৮ ভোট। আসনটিতে বিএনপির প্রার্থী মো. হাবিবুল ইসলাম ১৪১১৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন।
সাতক্ষীরা- ২ (সদর) আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এম এ জব্বার। এ আসনে জামায়াতের মাওলানা আব্দুল খালেক পেয়েছেন ১১৪৫৫৭ ভোট। আর এম এ জব্বারের ভোট ১৩৩৪২২।
সাতক্ষীরা-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আ ফ ম রুহুল হক। তিনি পেয়েছেন ১৪২৭০৯ ভোট। দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের এ এম রিয়াছাত আলী পেয়েছেন ১৩৩৮০২ ভোট। এ আসনে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হলেও সেখানকার মোট ভোটের পরিমাণ প্রধান দুই প্রার্থীর ভোট ব্যবধানের চেয়ে কম হওয়ায় বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
সাতক্ষীরা-৪ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজা। তিনি পেয়েছেন ১৫১১৪৭ ভোট। নিকটতম জামায়াতের জি এম নজরুল ইসলাম পেয়েছেন ১১৭৬৭৫ ভোট।
সাতক্ষীরা -১ আসনে ভোটকেন্দ্র ১৪৪, মোট ভোটার ৩৩৫৭৮৫ জন। সাতক্ষীরা - ২ আসনে ভোটকেন্দ্র ১৩১, মোট ভোটার ২৭৯২৪৮ জন।
সাতক্ষীরা -৩ আসনে ভোটকেন্দ্র ১৩৫, মোট ভোটার ৩০৯৩১৩ জন। সাতক্ষীরা - ৪ আসনে ভোটকেন্দ্র ১২৭, মোট ভোটার ৩০৩৯০৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০১৪৮ ঘ.
bdnews24