২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আ'লীগ তিনটি, বিএনপি একটিতে জয়ী

চাঁদপুরের চারটি আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ৩টি এবং বিএনপি একটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 07:59 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের চারটি আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ৩টি এবং বিএনপি একটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া, মতলব আংশিক) আসনে আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৩ (সদর, হাইমচর) আসনে একই দলের ডা. দীপুমনি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ, শাহরাস্তি) আসনে অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরোত্তম এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মো. হারুনর রশীদ। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল আলম নিজামী এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। চাঁদপুর-১ (কচুয়া, মতলব আংশিক) আসনে ৮০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীর এক লাখ সাত হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আ ন ম এহসানুল হক মিলন পেয়েছেন ৮০ হাজার ৮৭২ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২০ হাজার ৫২ জন। চাঁদপুর-৩ (সদর, হাইমচর) আসনে মোট ১৩৭ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মহজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. দীপুমনি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিএম ফজলুল হক পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৮ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ১১ হাজার ৫৮৬ জন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৮৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মো. হারুনর রশীদ ৮৮ হাজার ৯০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শফিকুর রহমান পেয়েছেন ৮১ হাজার ৮৩৮ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৩ হাজার ৫৯৭ জন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ, শাহরাস্তি) আসনের মোট ১১৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মহাজোট প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরোত্তম এক লাখ ৪৩ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক পেয়েছেন এক লাখ ১০ হাজার ৪৮০ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৯৪ হাজার হাজার ৯৮৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১২৫ ঘ.