শরীয়তপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর জেলার তিনটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে। এর মধ্যে একটি আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক ১ লাখ ১৭ হাজার ৩৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোবারক আলী সিকদার পেয়েছেন ৫৬ হাজার ৮৫৩ ভোট।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী ১ লাখ ১৫ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সফিকুর রহমান কিরণ পেয়েছেন ৮০ হাজার ৯৬ ভোট।
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে আব্দুর রাজ্জাক ১ লাখ ২ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেএম হেময়েত উল্লাহ আওরঙ্গ পেয়েছেন ৫২ হাজার ৬৭২ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১২১ ঘ.
bdnews24