ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের শক্তিশালী এলাকা বলে পরিচিত সাতক্ষীরাতেও এবার ভালো করেছে মহাজোট।
সাতক্ষীরা- ১ (তালা-কলোরোয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ মজিবর রহমান। তিনি পেয়েছেন ১৬৮২৯৮ ভোট। আসনটিতে বিএনপির প্রার্থী মো. হাবিবুল ইসলাম ১৪১১৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন।
সাতক্ষীরা- ২ (সদর) আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এম এ জব্বার। এ আসনে জামায়াতের মাওলানা আব্দুল খালেক পেয়েছেন ১১৪৫৫৭ ভোট। আর এম এ জব্বারের ভোট ১৩৩৪২২।
জেলার আরো দুটি আসনে বেসরকারি ফল ঘোষণা এখনো বাকি।
সাতক্ষীরা -১ আসনে ভোটকেন্দ্র ১৪৪, মোট ভোটার ৩৩৫৭৮৫ জন। সাতক্ষীরা - ২ আসনে ভোটকেন্দ্র ১৩১, মোট ভোটার ২৭৯২৪৮ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০০৫৮ ঘ.
bdnews24