২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পাঁচ আসনেই আ. লীগ জয়ী

জামালপুরের পাঁচটি আসনেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। মোট ১১৪টি কেন্দ্রে ২ লাখ ৭১ হাজার ১২২ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৫৩৪ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 06:59 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

জামালপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের পাঁচটি আসনেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। মোট ১১৪টি কেন্দ্রে ২ লাখ ৭১ হাজার ১২২ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাহিদা আক্তার রীতা পেয়েছেন ৫০ হাজার ২৭৯ জন। জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ফরিদুল হক দুলাল। তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ৬২ হাজার ৫৩৫ ভোট। এ আসনে ৯৬টি কেন্দ্রের ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ৯৭৭। জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মির্জা আজম। মোট ১০৫টি কেন্দ্রের ফলাফলে যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬০১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৪৮২ জন। জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. মুরাদ হাসান। তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফরিদুল কবির তালুকদার পেয়েছেন ৮৫ হাজার ৯৬৮ ভোট। এ আসনে ৭৬টি কেন্দ্রের ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৭০৭। জামালপুর-৫ (সদর) আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রেজাউল হক হীরা। মোট ১১২টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিরাজুল হক পেয়েছেন ৮৭ হাজার ৪৮০ ভোট। সোমবার ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে আসনগুলোর ফলাফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৫৫ ঘ.