২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের তিনটিতে আ'লীগ জয়ী, বাকিটিতেও এগিয়ে

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাগেরহাট- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪২৯৭৯ ভোট। হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ ওয়াহিদুজ্জামান ৫৮৫৩৩ ভোট পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 06:40 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাগেরহাট- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪২৯৭৯ ভোট। হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ ওয়াহিদুজ্জামান ৫৮৫৩৩ ভোট পেয়েছেন। বাগেরহাট-২ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মীর শওকত আলী বাদশা ১০৩৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী এম এ সালাম পেয়েছেন ৯৫৯৫৪ ভোট। বাগেরহাট- ৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার। এ আসনে দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৬৬১৭৭ ভোট। আর মহাজোট প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৯৭০১৫ ভোট। বাগেরহাট- ৪ আসনেও এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী মো. মোজাম্মেল হোসেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো শহীদুল ইসলাম। জেলা রিটার্নিং অফিসার অপরূপ চৌধুরী বেসরকারি ফল ঘোষণা করেন। বাগেরহাট -১ আসনে ভোটকেন্দ্র ১০০, মোট ভোটার ২৩৪১৫০ জন। বাগেরহাট - ২ আসনে ভোটকেন্দ্র ১০৩, মোট ভোটার ২২৯৯০৮ জন। বাগেরহাট -৩ আসনে ভোটকেন্দ্র ৮৭, মোট ভোটার ১৮৬৭১৩ জন। বাগেরহাট - ৪ আসনে ভোটকেন্দ্র ১৩৫, মোট ভোটার ২২৬১৯২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/১২৪৫ ঘ.