সাভার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৯ (সাভার) আসনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
মোট ২২৭টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৮০ হাজার ৮১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮৯৬ জন।
ভোট গণনা শেষে সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ২ হাজার ৩৮৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24