২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের একটিতে স্বতন্ত্র, অন্যটিতে আ'লীগ জয়ী

স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কবিরুল হক নড়াইল-১ আসনে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী এ প্রার্থী পেয়েছেন ৬৩৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর আলম পেয়েছে ৫০৭৭৭ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 06:37 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কবিরুল হক নড়াইল-১ আসনে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী এ প্রার্থী পেয়েছেন ৬৩৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর আলম পেয়েছে ৫০৭৭৭ ভোট। এ আসনে মহাজোট প্রার্থী বিমল বিশ্বাসের প্রাপ্ত ভোট ৪৩২৯৫ ভোট। নড়াইল-২ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের এস কে আবু বাকের। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ খসরুজ্জামান পেয়েছেন ৬৯৬৭৫ ভোট। বাকের পেয়েছেন ১২৫৪৫৮ ভোট। জেলা রিটার্নিং অফিস বেসরকারি এ ফল ঘোষণা করে। নড়াইল -১ আসনে ভোটকেন্দ্র ৯৫, মোট ভোটার ১৮২৯৭৩ জন। নড়াইল- ২ আসনে ভোটকেন্দ্র ১৩৭, মোট ভোটার ২৩৯৮০৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/১২৩০ ঘ.