সিলেট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমেদ বিজয়ী হয়েছেন।
আসনের ১১৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে ইমরান আহমেদ ১ লাখ ৪৪ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯৮ হাজার ৫৪৫ ভোট।
রিটার্নিং অফিসার সাজ্জাদুল হাসান ইমরানকে নির্বাচিত ঘোষণা করেন।
এছাড়া সিলেট-১ (সদর-কোম্পানিগঞ্জ) আসনে ১৬৪টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত ১ লাখ ৯ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৭২৯ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ২৭৮ জন।
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনে ১৩৭টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ৯৭ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম ইলিয়াছ আলী পেয়েছেন ৯৬ হাজার ৫৭৯ ভোট।
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-সদরের একাংশ) আসনে ১১০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী ৮৫ হাজার ৯৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমেদ চৌধুরী পেয়েছেন ৪৪ হাজার ৭৭৯ ভোট।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ১৩৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৬২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ৪১ হাজার ৩৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ৪৯ হাজার ৭৯ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১৬২টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১০২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী নূরুল ইসলাম নাহিদ ৯১ হাজার ৮৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ৩০ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মকবুল হোসেন। তিনি ২৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এফএইচবি/২৩৪৪ ঘ.
bdnews24