গাইবান্ধা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা-৫ আসনের ৩২টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী ফজলে রাব্বি মিয়ার চেয়ে পিছিয়ে রয়েছেন রওশন এরশাদ।
ফজলে রাব্বি পেয়েছেন মোট ৩১৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রওশন এরশাদ পেয়েছেন ২৬০১৪ ভোট।
তৃতীয় অবস্থানে রয়েছেন চরদল প্রার্থী বিএনপির মো. হাসান আলী। তিনি পেয়েছেন ৬৯৭২ ভোট।
এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১০টি এবং মোট ভোটার ২ লাখ ৪৯ হাজার ২৩১জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২০৫০ ঘ.
bdnews24