ময়মনসিংহ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রমোদ মানকিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
মোট ১১৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯৮১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফজাল এইচ খান পেয়েছেন ৯১ হাজার ৩৪৫ জন।
ভোট গণনা শেষে সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
ময়মনসিংহ-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৭৭০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24