নোয়াখালী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে ২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ওবায়দুল কাদের।
তিনি পেয়েছেন এক লাখ ১২ হাজার ৫৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ পেয়েছেন এক লাখ ১১ হাজার ২০৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
এ আসেন মোট ভোটকেন্দ্র ১২৬টি। মোট ভোটার দুই লাখ ৬২ হাজার ২২১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ০০০৫ ঘ.
bdnews24