২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ছয়টি আসনেই এগিয়ে আ'লীগ

যশোরের ছয়টি আসনেই রাত সোয়া ৮টা পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ছয়টি আসনেই রাত সোয়া ৮টা পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন। যশোর- ৬ আসনে ৩০টি কেন্দ্রে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব পেয়েছেন ৩০১২৩ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ২৬১৭৮ ভোট। যশোর- ৫ এ পাঁচটি কেন্দ্রে আওয়ামী লীগের অ্যাডভোকেট খান টিপু সুলতান ৩৭৩৬ ও চারদলীয় জোটের মুফতি ওয়াক্কাস ৩৭৩৩ ভোট পেয়েছেন। যশোর- ৪ এ আওয়ামী লীগের রনজিত কুমার রায় ১০ কেন্দ্রের ঘোষিত ফলে ৭৬৪০ পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির টি এস আইয়ুব পেয়েছেন ৭৫৪৭ ভোট। অন্যদিকে, যশোর- ৩ আসনে ১০ কেন্দ্রে আওয়ামী লীগের খালেদুর রহমান টিটো ১১৭৮৮ ও বিএনপির তরিকুল ইসলাম ৮৩৫২ ভোট পেয়েছেন। যশোর- ২ আসনের ১০টি কেন্দ্রে আওয়ামী লীগের মোস্তফা ফারুক মোহাম্মদ ৭৩৯০ ভোট এবং জামায়াতের আবু সাইয়িদ ৫৯১৩ ভোট পেয়েছেন। যশোর- ১ আসনে পাঁচটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আওয়ামী লীগের শেখ আফিলউদ্দিন। তিনি পেয়েছেন ৫৮৭৫ ভোট। নিটকতম জামায়াতের আজিজুর রহমান পেয়েছেন ৫১৮১ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৪০ ঘ.