পঞ্চগড়, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়- ২ আসনে মহাজোটের নুরুল ইসলাম সুজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. মুনির হোসেন জানান, আওয়ামী লীগের প্রার্থী সুজন ১ লাখ ৪২ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদল মনোনীত প্রার্থী বিএনপির মোজাহার হোসেন পেয়েছেন ৯১ হাজার ৭০০ ভোট।
এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৩টি এবং মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ৬৫১জন।
২০০১ সালে এ আসনে মোজাহার হোসেন বিজয়ী হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৫৮ ঘ.
bdnews24