২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-২ ও ৩ আসনে জিতেছে মহাজোট

রাজশাহীর দুটি আসনে মহাজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজশাহী-২ (সদর) আসনে বিজয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা। আর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের মেরাজ উদ্দীন মোল্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 05:59 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

রাজশাহী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর দুটি আসনে মহাজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজশাহী-২ (সদর) আসনে বিজয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা। আর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের মেরাজ উদ্দীন মোল্লা। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শেফাউল করিম জানান, বাদশা ১ লাখ ১৬ হাজার ৫৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদল মনোনীত প্রার্থী বিএনপির মিজানুর রহমান মিনু পেয়েছেন ৮৯ হাজার ৫০ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্র ৭৯টি এবং মোট ভোটার ২ লাখ ৫৮হাজার ৭৫৯জন। রাজশাহী-৩ আসনে মেরাজ উদ্দীন মোল্লা পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদল মনোনীত প্রার্থী বিএনপির কবির হোসেন পেয়েছেন ৯৩ হাজার ৬৪৯ ভোট। ২০০১ সালে এ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির মিজানুর রহমান মিনু। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০২টি এবং মোট ভোটার ২ লাখ ৮৯হাজার ৮৩২জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৪০ ঘ.