মানিকগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ৪৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী থেকে অর্ধেকেরও বেশি ভোটে পিছিয়ে আছেন।
এ আসনের মোট ১৬৪ কেন্দ্রের মধ্যে ৪৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে খোন্দকার দেলোয়ার পেয়েছেন ২৪ হাজার ৯৮০ ভোট। তার চেয়ে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এটিএম আনোয়ারুল হক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৩৭২ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে ১৬৮ কেন্দ্রের মধ্যে ৪১ কেন্দ্রের ফলাফলে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির একেএম আব্দুল মান্নান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ১৫৭ ভোট। এ আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপির আফরোজা খান রিতা পেয়েছেন ২৯ হাজার ৬৫৫।
মানিকগঞ্জ-৩ আসনে ১৩১ কেন্দ্রের মধ্যে ২৫ কেন্দ্রের ফলাফলে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের জাহিদ মালেক স্বপন পেয়েছেন ৩১ হাজার ৬৫৮ ভোট। এ আসনে বিএনপির হারুনর রশীদ খান মুন্নু পেয়েছেন ১৪ হাজার ৮৫০ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৯ ঘ.
bdnews24