২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তিনটিতে জয়ী মহাজোট, বাকিটিতেও জয়ের পথে

কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রাথমিক ফলাফলে মহাজোট প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটি কুষ্টিয়া- ১ আসনে তিনটি কেন্দ্রের ফল ঘোষণা বাকি থাকলেও অন্যগুলোয় ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১০৫ টির মধ্যে ১০২টির প্রাথমিক ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের আফাজ উদ্দিন আহমেদ। এই আসনে বিএনপি প্রার্থী মো. আলতাব হোসেন ১১১৪৭ ভোট পেয়েছেন। আফাজ উদ্দিন পেয়েছেন ১৪২৪৫৭ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রাথমিক ফলাফলে মহাজোট প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটি কুষ্টিয়া- ১ আসনে তিনটি কেন্দ্রের ফল ঘোষণা বাকি থাকলেও অন্যগুলোয় ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১০৫ টির মধ্যে ১০২টির প্রাথমিক ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের আফাজ উদ্দিন আহমেদ। এই আসনে বিএনপি প্রার্থী মো. আলতাব হোসেন ১১১৪৭ ভোট পেয়েছেন। আফাজ উদ্দিন পেয়েছেন ১৪২৪৫৭ ভোট। কুষ্টিয়া- ২ ( ভেড়ামারা-মিরপুর) আসনে জয়ী হয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এই আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ১৭৮৬৩ ভোট পেয়েছেন। ইনুর প্রাপ্ত ভোট ১৬৫৯৫৬। কুষ্টিয়া-৩ (সদর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কে এইচ রশিদুজ্জামান। এই আসনে বিএনপি প্রার্থী সোহরাব উদ্দীন ১২৭৮৩৬ ভোট পেয়েছেন। রশিদুজ্জামান পেয়েছেন ১৩৮৮৬৮ ভোট। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সুলতানা তরুণ। এই আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মেহদী আহমেদ রুমী ১১৪৭৭৩ ভোট পেয়েছেন। সুলতানা তরুণের প্রাপ্ত ভোট ১৩১৭৫৪। জেলা রিটার্নিং অফিসার সরকার আবুল কালাম আজাদ রাত পৌনে ১১টার দিকে বেসরকারি ফল ঘোষণা করেন। কুষ্টিয়া-১ আসনে ভোটকেন্দ্র ১০৫, মোট ভোটার ২৭৩২৫১ জন। কুষ্টিয়া- ২ আসনে ভোটকেন্দ্র ১৫২, মোট ভোটার ৩১৬৮৯৭ জন। কুষ্টিয়া- ৩ আসনে ভোটকেন্দ্র ১২৫, মোট ভোটার ৩০৩৪০১ জন। অন্যদিকে, কুষ্টিয়া- ৪ আসনে ভোটকেন্দ্র ১২৮, মোট ভোটার ২৭৭৮৭৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/