২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-৯ আসনে সাবের এগিয়ে

ঢাকা-৯ আসনের ১৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 05:01 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৯ আসনের ১৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১১ হাজার ১৮৬ ভোট। সাবের হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শিরিন সুলতানা। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৭৪০ ভোট। ভোট গণনা শেষে সোমবার রাত ১০টার দিকে ওই ১৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৪৫টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একে/এমআই/২০৩৩ ঘ.