ময়মনসিংহ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ-৪ (সদর) আসনের ১৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক মতিউর রহমান।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩১ হাজার ৭৮৮ ভোট।
মতিউর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ভোট।
সোমবার ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ওই ১৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০৬টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৬ ঘ.
bdnews24