মৌলভীবাজার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের চারটি আসনের সবকটিতে এগিয়ে আছে মহাজোট।
মৌলভীবাজার-১ (বড়লেখা) আসনে ৯৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিন ৫৩ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এবাদুর রহমান চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৩৭ ভোট।
মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জের একাংশ) আসনে ১২১টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৫৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাছ খান ৫৫ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ২৮ হাজার ৪৭৩ ভোট।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১৬৬টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৪৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মহসিন আলী ৪১ হাজার ৮৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ২৭ হাজার ৭৩৪ ভোট।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১২০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস শহীদ ৩৪ হাজার ৪৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুজিবুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৪৬৩ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এফএইচবি/২২২৩ ঘ.
bdnews24