২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরীর বাইরের পাঁচ আসনেই নৌকা এগিয়ে

ঢাকা মহানগরের বাইরের পাঁচটি আসনের সবকটিতে প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছে। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ১১৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান খান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৯৫। বিএনপির প্রার্থী আবদুল মান্নান পেয়েছেন ৭৮ হাজার ৫১১ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮৩৬। কেন্দ্র ১৬৭ টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরের বাইরের পাঁচটি আসনের সবকটিতে প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছে। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ১১৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান খান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৯৫। বিএনপির প্রার্থী আবদুল মান্নান পেয়েছেন ৭৮ হাজার ৫১১ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮৩৬। কেন্দ্র ১৬৭ টি। ঢাকা-২ (কেরানীগঞ্জ-সাভার) আসনে ৩৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম পেয়েছেন ৪১ হাজার ১৩২ ভোট। বিএনপি প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ২০ হাজার ৯৭০ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৬৭। ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৮। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ৩৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু পেয়েছেন ৩৯ হাজার ৬২০ ভোট। বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৩০ হাজার ১৬৭ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬৩৬। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৭। ঢাকা-১৯ (সাভার) আসনে ৬২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭১ হাজার ৯১৪ ভোট। বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পেয়েছেন ৪৪ হাজার ৮৯৭ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ২ হাজার ৩৮৬। মোট ভোট কেন্দ্র ২২৭টি। ঢাকা-২০ (ধামরাই) আসনে ৩৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমদ পেয়েছেন ৩৬ হাজার ৭৭৩ ভোট। বিএনপির প্রার্থী ব্যারিস্টার জিয়াউর রহমান খান পেয়েছেন ২৬ হাজার ৫১০ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৩৭। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৭টি। ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাত সোয়া ১০টায় এই ফলাফল জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এটি/২২২২ঘ.