২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ছয় আসনেই মহাজোট এগিয়ে

সিলেটের ছয়টি আসনের সবকটিতে এগিয়ে আছেন মহাজোট প্রর্থীরা। সিলেট-১ (সদর-কোম্পানিগঞ্জ) আসনে ১৬৪টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত ৮৮ হাজার ৬৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ৭১ হাজার ১৯০ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

সিলেট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ছয়টি আসনের সবকটিতে এগিয়ে আছেন মহাজোট প্রর্থীরা। সিলেট-১ (সদর-কোম্পানিগঞ্জ) আসনে ১৬৪টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত ৮৮ হাজার ৬৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ৭১ হাজার ১৯০ ভোট। সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনে ১৩৭টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ৩৩ হাজার ২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম ইলিয়াছ আলী পেয়েছেন ২৭ হাজার ৫০২ ভোট। সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-সদরের একাংশ) আসনে ১১০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী ২৯ হাজার ৩৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমেদ চৌধুরী পেয়েছেন ১৪ হাজার ৬৪৪ ভোট। সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে ১১৪টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৮৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমেদ ১ লাখ ১০ হাজার ৫০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৭৭ হাজার ৫৭৪ ভোট। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ১৩৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ৩২ হাজার ৯০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ৫৭৩ ভোট। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১৬২টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী নূরুল ইসলাম নাহিদ ৪০ হাজার ২৪৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মকবুল হোসেন পেয়েছেন ১৭ হাজার ৩০৩ ভোট। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ১০ হাজার ৮৩৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এফএইচবি/২২৪৫ ঘ.