ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৫ আসনের ১৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লা।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৭৭৮ ভোট।
হাবিব মোল্লার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহউদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৬৬৪ ভোট।
লাঙল প্রতীকে জাতীয় পার্টিও আবু হোসেন বাবলা পেয়েছেন ১ হাজার ৮২৪ ভোট।
ভোট গণনা শেষে সোমবার রাত ১০টার দিকে ওই ১৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৩৯টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একে/এমআই/২২৩৩ ঘ.
bdnews24