ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোতলার সিড়ি ঘরে বসে একজন ভোটারদের দেখাচ্ছিলেন ব্যালট পেপারে সিল দেওয়া, ভাজ করার পদ্ধতি। ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলার পদ্ধতিও জানাচ্ছিলেন তিনি। কৌতূহলী ভোটাররা বার বার ভুল করলেও দিনভর ধৈর্যের পরীা দিয়ে রীতিমতো এক 'প্রশিণ শিবির' চালিয়ে গেলেন ওই ব্যক্তি।
রাজধানীর ১২ আসনের ৯৫ ও ৯৬ নম্বর ভোটকেন্দ্রে সোমবারের দেখা গেছে এমন দৃশ্য। হাজারিবাগের কালুরনগর বড় মসজিদ এলাকার নগর স্বাস্থ্য কেন্দ্রে স্থাপন করা হয় ভোট কেন্দ্র দুটি। ব্যালট পেপারে গোপনে সিল মারার কথা থাকলেও অনেকে সেখানে প্রশিণ দাতার সামনেই কাজটি সারছিলেন। ঠিকভাবে ব্যালট পেপার ভাঁজ করতেও সহায়তা নিচ্ছিলেন তার।
ভোটারদের প্রায় ৯০ শতাংশ অশিতি বলে ভোট দেওয়ার পদ্ধতি হাতে কলমে শেখানো ছাড়া উপায় ছিল না বলে জানান দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।
৯৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রিয়াজুল হক স্বীকার করলেন ভোট দেওয়ার পদ্ধতি শেখাতে গিয়ে আনেক সময় লাগছে। যার প্রভাব পড়েছে ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে।
কেন্দ্রে দুই ঘণ্টারও বেশি সময় দাড়িয়ে থাকা পোশাক শ্রমিক শাহনাজ বেগমকে কেন্দ্রের পরিস্থিতি জানতে চাইলেও ােভ ঝরল কণ্ঠে। বলেন, "আমাদের লাইন প্রায় দুই ঘণ্টা ধরে আটকে আছে। অগ্রসর হচ্ছে পিপড়ার মতো।"
বেলা তখন সাড়ে তিনটা। দুই কেন্দ্র মিলে প্রায় এক হাজারের বেশি ভোটার ছিলেন অপোয়।
প্রিজাইডিং অফিসার রিয়াজুল হক জানান, ভোট গ্রহণ শেষ করতে সন্ধ্যা সাতটা বাজতে পারে। তবে কোন অসুবিধা হবে না। নির্ধারিত সময়ে যারা উপস্থিত থাকবেন তাদের সবাই ভোট দিতে পারবেন।
কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য আব্দুর রহিম বলেন, "কেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার পথ একটি হওয়ায় মানুষের জট লেগে যাচ্ছে।"
চার হাজারেরও বেশি ভোটারের জন্য ছোট তিন তলা ভবনে দুটি কেন্দ্র স্থাপন করার কারণেও ভোট গ্রহণের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে জানান ৯৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফারুকুল ইসলাম।
সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্র দুটি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদন লিটন হায়দার জানান, তখনো ভোট নেওয়া চলছিল। পুরোপুরি শেষ হতে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে যেতে পারে। কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ চলছে।
ঢাকা- ১২ আসনের ধানমন্ডি এলাকার কাকলী উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজসহ অন্যান্য কেন্দ্র ঘুরে দেখা যায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সেখানে ভোট গ্রহন চলছে।
তবে ভোটার নম্বর নিয়ে সমস্যা প্রায় সব কেন্দ্রেই কমবেশি ল করা গেছে। অনেকে তালিকায় নাম খুঁজে না পেয়ে ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এলএইচ/এসএনডি/১৯১৩ ঘ.
bdnews24