২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-৮ এ মেনন এগিয়ে

ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৯৬৩ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৯৬৩ ভোট। মেননের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিব উন নবী খান সোহেল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯৫ ভোট। সোমবার ভোট গণনা শেষে সন্ধ্যার পর ওই ১০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২১৪৬ ঘ.