ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট-গুলশান) আসনের ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
লাঙল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৩৫৩ ভোট।
এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির আসম হান্নান শাহ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৮৮৬ ভোট।
সোমবার ভোট গণনা শেষে সন্ধ্যার পর ওই ১০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ৯৭টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২১৪৬ ঘ.
bdnews24