২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত ফল পর্যন্ত ধৈর্য ধরুন: সমর্থকদের হাসিনা

চূড়ান্ত ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের ধৈর্য্য সহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্ত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ সোমবার রাত নয়টায় সুধা সদন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চূড়ান্ত ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের ধৈর্য্য সহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্ত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ সোমবার রাত নয়টায় সুধা সদন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে এগিয়ে রয়েছে। আবুল কালাম আজাদ বলেন, "চূড়ান্ত ফলাফল ঘোষিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের দেশের কোথাও বিজয় মিছিল এবং সভা-সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি নেতা -কর্মী ও সমর্থকদের ধৈর্য সহকারে পরিস্থিতি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্ত থাকারও আহবান জানিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১২৯ঘ.