২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪টার পরও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন

ভোটগ্রহণের শেষ সময় বিকাল ৪টার পরও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এখনও অপোয় রয়েছে কয়েক হাজার ভোটার। অভিযোগ এসেছে, অনেকে ভোট দিতে না পেরে ফিরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটগ্রহণের শেষ সময় বিকাল ৪টার পরও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এখনও অপোয় রয়েছে কয়েক হাজার ভোটার। অভিযোগ এসেছে, অনেকে ভোট দিতে না পেরে ফিরে গেছেন। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, চারটার মধ্যে যারা কেন্দ্রে এসেছেন তাদেরকে ভোট নেওয়া হবে। ঢাকা- ৯ আসনের সিপাহীবাগ অঙ্কুর কিন্ডার গার্টেন স্কুল কেন্দ্রে ৪টার পরও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুব আলম বলেন, "এখানে মোট ভোটার ৩২৫০। বিকেল চারটা পর্যন্ত দুই হাজারের সামান্য বেশি ভোট নেওয়া হয়েছে। এখনো কয়েক শ ভোটার অপো করছে।" একই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার শাহীন আক্তার জানান, তিনি কেন্দ্রের ৫ নম্বর বুথের দায়িত্বে আছেন। সেখানে মোট ৬৫২টি ভোট থাকলেও ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৩৫০ জন ভোট দিয়েছেন। সকালের দিকে চাপ কম থাকলেও বিকেলের দিকে তা বাড়তে শুরু করে জানিয়ে তিনি বলেন, "অপেমান ভোটারদের ভোট নিতে আরও দুই-তিন ঘণ্টা লেগে যাবে।" ঢাকা- ৪ আসনের মুরাদপুর মাদ্রাসা ও কলিমউল্লাহর বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিতে সময় শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘ লাইনে ভোটারদের অপো করতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গেলাম মুর্তজা অন্তু। অন্যদিকে, প্রতিবেদক মারুফ মল্লিক জানান, ঢাকা-১০ আসনের মধ্যবাড্ডা মিছতাউল উলুম মাদ্রাসা কেন্দ্রে দুপুরের পর বিপুল সংখ্যক ভোটারের ভিড় থাকায় অনেকে কেন্দ্রে ঢুকতে পারেননি। চারটার পর অপেমান ভোটারদের ভিতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। কিছু ভোটার অভিযোগ করেছেন, তারা কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম রহমতউল্যাহ অভিযোগ করেন, সময় শেষে অপেমানদের মধ্যে অন্তত দেড় হাজার ভোটারকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। সিটি করপোরেশনের ৬ ও ৫ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকার ভোটাররা এই কেন্দ্রের ভোট দিচ্ছেন। ২৯টি বুথে ১৫৬৮৩ ভোট পড়ার কথা। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুনিরুজ্জামান বলেন, "আমরা চারটা পর্যন্ত ভোট নেব। যারা লাইনে থাকবে তাদের ভেতরে নিয়ে আসা হবে।" আরেক প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, কেন্দ্রটিতে স্থান সংকটের কারণে এই সমস্যা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এমআরএফ/জিএমই/এএল/এসএনডি/১৭১০ ঘ.