২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ কেন্দ্রে ৫৪৯৬ ভোটে এগিয়ে মুহিত

সিলেট-১ (মহানগর-সদর উপজেলা) আসনের ২৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত এগিয়ে আছেন। তিনি মোট ২৫ হাজার ২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় প্রার্থী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ১৯ হাজার ৫২৯ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

সিলেট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-১ (মহানগর-সদর উপজেলা) আসনের ২৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত এগিয়ে আছেন। তিনি মোট ২৫ হাজার ২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় প্রার্থী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ১৯ হাজার ৫২৯ ভোট। রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, মিরাবাজার মডেল হাইস্কুল কেন্দ্রে (পুরুষ) মুহিত পেয়েছেন ৮৬২, সাইফুর পেয়েছেন ৬৫৩ ভোট। দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুহিত-৯১৪, সাইফুর-৮০৮। রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুহিত-১৬২৩, সাইফুর-৩৩৪। কাজী জালালউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মুহিত ৮৮৩, সাইফুর-৭০৪। বখতিয়ার বিডি সরকারি প্রাথমিক বিডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুুহিত ৪৯২, সাইফুর-৩৯৮ ভোট। এইডেড হাইস্কুল কেন্দ্রে মুহিত পেয়েছেন ৯৭৪ ভোট, সাইফুর-৭৪৭। সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুহিত-৫৫৭, সাইফুর-৪৫৪। শাহজালাল উপশহর হাইস্কুল কেন্দ্রে মুহিত-১৪১২, সাইফুর ১৪৫৬। আম্বরখানা দরগা গেইট কেন্দ্রে মুহিত- ৮০৮, সাইফুর ৭৮১। মদনমোহন কলেজ কেন্দ্রে মুহিত-১৩০০, সাইফুর ৪১৭। আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুহিত ১৬২৭, সাইফুর ৮২৫। মির্জা জাঙ্গাল জুনিয়র বিদ্যালয় কেন্দ্রে মুহিত-১৬৫৬, সাইফুর- ৪৭২। জামেয়া ইসলামিয়া মাদ্রাসা তেলিহাওর কেন্দ্রে মুহিত -৯৮২, সাইফুর-৯৩৯। এছাড়া আরও ১১টি কেন্দ্রে মুহিত পেয়েছেন মোট ১০ হাজার ৯৩৫ এবং বিএনপির সাইফুর ১০৫৪১। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মুহিত ৫ হাজার ৪৯৬ ভোটে এগিয়ে রয়েছেন। আসনটিতে মোট ভোটার চার লাখ ২৩ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২৩ হাজার ৮৬১ এবং নারী এক লাখ ৯৯ হাজার ৪১৭ জন। ভোট কেন্দ্র ১৬৩টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এএল/এফএইচবি/২০১০ ঘ.