২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী-১ আসনে নির্বাচন হবে পরে

আওয়ামী লীগ নেতত্বাধীন মহাজোট প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুর কারণে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে নির্বাচন ২৯ ডিসেম্বর হচ্ছে না। এই আসনটি বাদ রেখে ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

আওয়ামী লীগ নেতত্বাধীন মহাজোট প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুর কারণে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে নির্বাচন ২৯ ডিসেম্বর হচ্ছে না। এই আসনটি বাদ রেখে ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে। নোয়াখালী-১ আসনে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জানুয়ারি। গত ৪ ডিসেম্বর রাজধানীর নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান নূরুল ইসলাম। এরপর ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। গত ১৪ ডিসেম্বর ওই আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি। নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে ২২ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে ২৩ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন। এর মধ্যে রয়েছেন- ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন (বিএনপি), মাহবুবুর রহমান (জাতীয় পার্টি), গোলাম কুদ্দুছ (আওয়ামী লীগ), এইচএম ইব্রাহিম (আওয়ামী লীগ), হারুণ রশিদ (জাসদ), আব্দুর রহিম (ইসলামী আন্দোলন)।