২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'এখন পর্যন্ত' নির্বাচন সুষ্ঠু বলেই মনে করছে আ. লীগ

'এখন পর্যন্ত' নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সোমবার সন্ধ্যা সাতটায় বলেছেন, "এখন পর্যন্ত যা ফলাফল পেয়েছি তাতে বলা যায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিন্তু, এটাই তো শেষ নয়। বাংলাদেশের নির্বাচনে তো গভীর রাতেই কারচুপি হয়। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'এখন পর্যন্ত' নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সোমবার সন্ধ্যা সাতটায় বলেছেন, "এখন পর্যন্ত যা ফলাফল পেয়েছি তাতে বলা যায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিন্তু, এটাই তো শেষ নয়। বাংলাদেশের নির্বাচনে তো গভীর রাতেই কারচুপি হয়। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।" প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে স্থাপিত আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই ইমাম বলেন, "এ পর্যন্ত যে খবর পেয়েছি তাতে বলা যায়, নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে। ছিটেফোটা কিছু হয়েছে। কিন্তু, তা উল্লেখ করার মতো কিছু নয়।" তিনি আরো বলেন, "এখনই আমরা ফলাফল নিয়ে কিছু বলতে চাই না। আমরা আশা করি, ফলাফল ভালোই হবে।" আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা নির্বাচন আচরণবিধি মেনে চলেছি। অন্যরা যখন আচরণবিধি লংঘন করেছে তখন আমাদের খারাপ লেগেছে।" ইমাম আরো বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের ব্যাপক কোনো অভিযোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯৪৩ঘ.