নোয়াখালী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বরকতউল্লাহ বুলু।
নয়টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বরকতউল্লাহ বুলু পেয়েছেন ৯ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মামুনূর রশীদ কিরণ পেয়েছেন ৫ হাজার ৫২০ ভোট। এছাড়া আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ ইউ আহমেদ পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট।
নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী লুৎফুন্নাহার মুন্নী পেয়েছেন নয়টি কেন্দ্রে মোট ২০২ ভোট।
সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই নয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। নোয়াখালী-৩ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমআই/১৮১৬ ঘ.
bdnews24