২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-৯ আসনে অনিয়মের অভিযোগ প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর

ঢাকা-৯ আসনের মহাজোট প্রার্থী সাবের হোসেন চৌধুরী ভোট চলাকালে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করার অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-৯ আসনের মহাজোট প্রার্থী সাবের হোসেন চৌধুরী ভোট চলাকালে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করার অভিযোগ করেন। সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুরে বলেন,"আজ সকালে মাদারটেকের এক স্থানীয় বিএনপি নেতা টাকা বিলি করার সময় পুলিশের হাতে ধরা পড়েছেন। " তিনি আরও বলেন, "খিলগাঁও মডেল স্কুল কেন্দ্রে বিএনপির পে জাল ভোট দেওয়ার সময় একজন ধরা পড়ে। কিছু কিছু কেন্দ্রে ভোট দেওয়ার গতি ধীর ছিল বলে জানান তিনি। তবে সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে মহাজোট প্রার্থী মত দেন। অন্যদিকে একই আসনের চারদলীয় জোট প্রার্থী শিরীন সুলতানা অভিযোগ করেন, "গোড়ান প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড হাই স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নৌকার পে ভোট চেয়েছেন।" তিনি বলেন,"এ বিষয়ে সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ করেছি।" রাজারবাগ অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার ফজলুল হক অভিযোগ করেন, "নৌকা প্রতীকের এজেন্ট লাইনে দাঁড়িয়ে ভোটারদের কাছে নৌকার পে ভোট চাচ্ছে।" এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদীপ কুমার বড়