২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও আশেপাশে শান্তিপূর্ণ ভোট

চট্টগ্রাম মহানগরীর চারটি সংসদীয় আসন কোতয়ালী, ডবলমুরিং, পতেঙ্গা, চান্দগাঁও-বোয়ালখালী এবং সীতাকুন্ড ও মীরসরাইয়ে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সীতাকুন্ড ও মীরসরাই ঘুরে এসে জানাচ্ছেন ফারুক ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

সীতাকুন্ড ও মীরসরাই ঘুরে এসে ফারুক ইকবাল চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম মহানগরীর চারটি সংসদীয় আসন কোতয়ালী , ডবলমুরিং, পতেঙ্গা, চান্দগাঁও-বোয়ালখালী এবং সীতাকুন্ড ও মীরসরাইয়ে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় এসব আসনের কোথাও কোন গন্ডগোল বা সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দুপুরের দিকে দুই তিনজন প্রার্থীকে আটকের গুজব রটে যার কোন সত্যতা মেলেনি। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহানগরীর চার আসনসহ জেলা সীতাকুন্ড ও মীরসরাই আসনে বিভিন্ন এলাকা এবং অর্ধশতাধিক ভোটকেন্দ্র সরেজমিন পর্যবেণ করে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে সাধারণ মানুষ নির্বাচনকে উপভোগ করছেন অনেকটা ঈদ-উৎসবের মতো। গুলি ও বোমাবাজি দূরের কথা, কোথাও কোন হুড়োহুড়ি ও ভোটার নিয়ে কাড়াকাড়ি পর্যন্ত নেই। কেন্দ্রগুলোতে দেখা যায়, নারী ও পুরুষ ভোটাররা সুশৃৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ভোটারদের নাম পরিচয় ও ছবি তাদের সংরতি তালিকার সঙ্গে মিলিয়ে দেখে ব্যালট পেপার দিচ্ছেন। ফলে আগের মত জাল ভোটের ঢালাও কোন অভিযোগও মেলেনি। এসব আসনের ভোটকেন্দ্রগুলোতে মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি ছিল লণীয়। ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। সড়কে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের জীপ ছিল সার্বণিক টহলরত। সড়কে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল ছিল একেবারে সীমিত । আইনশৃঙ্খলা রার েেত্র ভোটাররা প্রশাসনের ইতিবাচক ভুমিকার প্রশংসা করেছেন। সকালে নগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়, নূর মোহাম্মদ বালক বিদ্যালয়, আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্র, কাজীর দেউড়ি বালিকা বিদ্যালয়, কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শিশু একাডেমী প্রাথমিক শিা কেন্দ্র, হালিশহর মোহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়, আনন্দ বাজার প্রাইমারি স্কুল, মধ্যম হালিশহর আজিজিয়া প্রাইমারী স্কুল, গোসাইল ডাঙ্গা জি আর কে উচ্চ বিদ্যালয়, দামপাড়া পুলিশ লাইন হাইস্কুল, লালখান বাজার জামে উল উলুম ইসলামিয়া মাদ্রাসা, বাকলিয়া মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, চট্টগ্রাম গভ: কমার্শিয়াল ইন্সটিটিউট ইত্যাদি কেন্দ্র ঘুরে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এসময় উপস্থিত ভোটারদের কাছ থেকেও কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। সকাল দশটা নাগাদ সীতাকুন্ডে ফৌজদার হাট কে এন হাইস্কুল কেন্দ্রে গিয়ে নারী ও পুরুষদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এ কেন্দ্রে ভোট দিতে আসা ব্যবসায়ী আহম্মদ হোসেন সওদাগর বেশ তৃপ্তির সাথে বলেন, "প্রশাসনের ভাল ভূমিকার কারণে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি।" দণি শীতলপুর ইঊনিয়নের এম এ কাশেম রাজা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সোনাইছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে মহিলা ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। সকাল সাড়ে দশটা নাগাদ ঘোড়ামারা প্রাইমারী স্কুল কেন্দ্রের সামনে গিয়ে বিপুলসংখ্যক মানুষের জটলা দেখা যায়। এক সময় পুলিশ জনতাকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বড়কমলদহ প্রাইমারি স্কুল কেন্দ্র পরিদর্শনকালে পুলিশের উপ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় পর্যন্ত তিনি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন । কোথাও কোন অভিযোগ পাননি। কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শহীদুল হক বলেন, 'এবারে ভোটারদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধও বেশি।' এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সত্যদর্শী বড়