২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর একটি কেন্দ্রে ভোট স্থগিত

গোলযোগের কারণে নোয়াখালীর একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের দুর্গাপুর ইউনিয়নের এমএ মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

নোয়াখালী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলযোগের কারণে নোয়াখালীর একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের দুর্গাপুর ইউনিয়নের এমএ মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। গোলযোগের কারণে দুপুর ১২টার পর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান, দুষ্কৃতকারীরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলে কেন্দ্রটিতে গোলযোগ সৃষ্টি হয়। নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর বিকালে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত সারাদেশে নোয়াখালীর একটি কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু, আওয়ামী লীগ প্রার্থী সামছুন্নাহার মুন্নী। সেনাপ্রধান মইন উ আহমেদের ভাই মিনহাজ ইউ আহমেদ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এদিকে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের করমবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চারদলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ ও মহাজোটের প্রার্থী ওবায়দুল কাদেরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে চারদলের সমর্থক বাবলু, সহিদ ও বাবু আহত হন। পরে আইন সৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নোয়াখালী-২ (সেনবাগ) আসনে লদুয়া গ্রামে একটি কেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে দুই জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমএসবি/এমআই/১৫২৬ ঘ.