২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাম্বার গরমিলে আমার ভোটাররা ভোট দিতে পারেননি: খোকা

'জয়-পরাজয় ভোট গণনার পর নির্ধারিত হবে', মন্তব্য করলেন ঢাকা-৭ আসনের বিএনপির প্রার্থী ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'জয়-পরাজয় ভোট গণনার পর নির্ধারিত হবে', মন্তব্য করলেন ঢাকা-৭ আসনের বিএনপির প্রার্থী ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সোমবার সোয়া দুইটায় ঢাকা-৭ আসনের লক্ষীবাজারের সোহরাওয়ার্দি কলেজ কেন্দ্র পরিদর্শনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে একথা বলেন তিনি। খোকা অভিযোগ করেন, দলীয় সূত্র থেকে দেওয়া স্লিপের সঙ্গে ভোটার নম্বরের মিল না হওয়ায় অনেকে ভোট দিতে পারেননি। বিশেষ করে ধানের শীষের ভোটাররাই এই গড়মিলের কারণে ভোট দিতে পারেননি বলে দাবি করেন খোকা। তিনি বলেন, " আমার অনেক ভোটার ভোট দিতে পারেননি। তাতে করে ফল কি হয় এ নিয়ে আমি উদ্বিগ্ন।" মেয়র খোকা ধানমন্ডির বাংলাদেশ ব্যাংক কলোনি ক্লাব কেন্দ্রে সোয়া একটায় ভোট দিয়েছেন বলে জানান। সাদেক হোসেন খোকা বলেন, আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত শতকরা প্রায় ৬০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। সাদেক হোসেন খোকা একটি পাজেরোতে করে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সোহরাওয়ার্দি কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় অর্ধ শতাধিক নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এটি/এসকে/১৬৫৫ঘ.