২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ব্যাপারে আশাবাদী ঢাকা-৬ আসনের মহাজোট প্রার্থী

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৬ (সুত্রাপুর-কোতোয়ালী) আসনের মহাজোটের প্রার্থী মিজানুর রহমান খান দিপু। সোমবার দুপুর সোয়া বারোটায় সেন্ট গ্রেগরী হাই স্কুল কেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৬ (সুত্রাপুর-কোতোয়ালী) আসনের মহাজোটের প্রার্থী মিজানুর রহমান খান দিপু। সোমবার দুপুর সোয়া বারোটায় সেন্ট গ্রেগরী হাই স্কুল কেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তবে দিপু বলেন, জয় পরাজয় যাই হোক না কেন এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব। তিনি সকাল ৯ টায় সুত্রাপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোট দেন। মহাজোটের প্রার্থী বলেন, "ইনশাল্লাহ্ নৌকার বিজয় হবে। আমি বিজয়ী হব।" তিনি বলেন, "আমি শুনেছি যুবদল নেতা রুবেলের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মীর একটি গ্র"প কেন্দ্রে ঢুকে ও রাস্তায় মহড়া দিচ্ছে। বিষয়টি লজ্জাজনক। এ ধরনের মহড়া কাম্য নয়।" দিপু বলেন, "নির্বাচনে দু'পক্ষই প্রচার চালিয়েছে। এখন জনগণের রায়ের ওপর ছেড়ে দিতে হবে।..আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। যতদূর দেখেছি নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এটি/এসকে/১৬৪৬ঘ.