২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা- ৪ : চারদলীয় প্রার্থীর বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ

ঢাকা- ৪ আসনের চারদলীয় প্রার্থী আব্দুল হাই পেশি শক্তির প্রদর্শন করছেন বলে অভিযোগ করেছেন মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খাতুন। মুরাদপুর সমিরুননেছা হাই স্কুল কেন্দ্রে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঢাকা- ৪ আসনের চারদলীয় প্রার্থী আব্দুল হাই পেশি শক্তির প্রদর্শন করছেন বলে অভিযোগ করেছেন মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খাতুন। মুরাদপুর সমিরুননেছা হাই স্কুল কেন্দ্রে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন। বিশেষ করে শ্যামপুর মডেল হাই স্কুল কেন্দ্রের কথা তিনি উল্লেখ করেন। সানজিদা খাতুন বলেন, "আব্দুল হাই তার বাড়ি মুন্সিগঞ্জ থেকে লোক এনে ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।" এ অভিযোগ অস্বীকার করে আব্দুল হাই মুরাদপুর মাদ্রাসা কেন্দ্রে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "উনার মতো উনি (সানজিদা খাতুন) বলেছেন। আমিও বলতে পারি তবে এমন কিছু ঘটে নাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ জিএমএ/আএইচএন/এমডি/এসকে/১৬৫৫ঘ.