২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট গণনা চলছে

বহু প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। সোমবার সকাল ৮টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকাল ৪টায়। এর পরপরই অনেক কেন্দ্রে গণনা শুরু হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহু প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। সোমবার সকাল ৮টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকাল ৪টায়। এর পরপরই অনেক কেন্দ্রে গণনা শুরু হয়ে যায়। তবে রাজধানীর অনেক কেন্দ্রে ৪টার পরও ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, কোনও কেন্দ্রে যদি ৪টার মধ্যেও লাইনে কোনও ভোটার থাকেন, তবে সে ভোট ৪টার পরে হলেও নেওয়া হবে। দুই-একটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। দেশে এবারই প্রথম ছবিসহ ভোটার তালিকা নিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আশা প্রকাশ করেছেন, মঙ্গলবার সকালের আগেই নির্বাচনের ফলাফল পাওয়া যাবে। সিইসি জানান, দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। শেষ পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়বে বলে দুপুরে আশাবাদ প্রকাশ করেন তিনি। নোয়াখালী-১ আসন ছাড়া বাকি সব আসনেই সোমবার ভোটগ্রহণ হয়। দিনটি ছিল সাধারণ ছুটির দিন। ব্যাপক নিরাপত্তার মধ্যেই সারাদেশে ভোটগ্রহণ হয়। রোববার মধ্যরাত থেকেই সারাদেশে বিভিন্ন ধরনের গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্বাচনের আগের দিন চট্টগ্রামসহ দেশের কয়েকটি স্থানে ভোট কিনতে টাকা ছড়ানোর সময় কয়েক জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের ফলাফল সবাই মেনে নেবে বলে আশা করছি। একই কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে বলে জানান তিনি। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ভোট দেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজে কেন্দ্রে। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচনের ফলাফল বিজয়ী-বিজেতা দল উভয়েই মেনে নিয়ে দেশগঠনে এক সঙ্গে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি।" একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারপারসন ও চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া। বিজয়ের আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন হলে চারদলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হবে।" আওয়ামী লীগ সভানেত্রী ও মহাজোট নেত্রী শেখ হাসিনা ভোট দেন সিটি কলেজ কেন্দ্রে। তিনি বলেন, "ইনশাল্লাহ, মহাজোট দেশ সেবার সুযোগ পাবে।" তবে ভোটগ্রহণ শুরুর আগে বেশ কিছু অনিয়ম ও জালিয়াতির চেষ্টার অভিযোগ আনেন আওয়ামী লীগ সভানেত্রী। খালেদা জিয়া ও শেখ হাসিনা রাজধানীর বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ কেমন হচ্ছে- সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "এখন তো দেখছি। গণনার পর বলা যাবে।" খালেদা জিয়া ধীরগতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ভোটগ্রহণের সময় বাড়ানোর আহ্বান জানান। সোমবারের এই ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য দেশের মানুষের দুই বছরের প্রতীক্ষা পরিণতি পাবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুর কারণে নোয়াখালী-১ আসনের স্থগিত হওয়া নির্বাচন হবে আগামী ১২ জানুয়ারি। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (নির্বাচন) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৯৯টি সংসদীয় আসনে এবার ১ হাজার ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৯টি রাজনৈতিক দলের ১ হাজার ৪০৭ জন এবং ১৪৮ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এবার নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৬০ জন নারী ও পুরুষ ১ হাজার ৪৯৫। বাংলাদেশের ইতিহাসে নারী প্রার্থীর সংখ্যা এবার আগের যে কোনও বারের চেয়ে বেশি। ভোটার সংখ্যার দিক দিয়েও এবার নারীরা এগিয়ে। মোট ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন ভোটারের মধ্যে নারী ৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন। পুরুষ ভোটার ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন। স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম নারী ভোটাররা সংখ্যাগরিষ্ঠ। ২০০১ সালে মোট ভোটার ছিল ৭ কোটি ৫০ লাখ ৬৫৬। সারাদেশে এবার ভোট কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি। আর ভোটকক্ষ ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি। কেন্দ্রভিত্তিক গড় ভোটার ২ হাজার ২৯৯ জন। ৩৫ হাজার ২৬৩ জন প্রিজাইডিং কর্মকর্তা; ১ লাখ৭৭ হাজার ২৭৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৩ লাখ ৫৪ হাজার ৫৫৪ জন পোলিং অফিসার পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া তদারকি করেন। এছাড়া ছিলেন ৬৪ জন রিটার্নিং কর্মকর্তা ও পৌনে ৫শ' সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সশস্ত্রবাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য ছাড়াও পুলিশ, র‌্যাব,আনসার, বিডিআর, কোস্টগার্ড, আর্মড পুলিশ, গ্রাম পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ৫ লাখের বেশি সদস্য দেশজুড়ে নিয়োজিত রয়েছেন। সেনা সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার জন্য ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন। নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন প্রায় ২ লাখ দেশি-বিদেশি পর্যবেক্ষক। সোমবারের ভোটগ্রহণকে সামনে রেখে রোববার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি দেশের জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের ফল অকুণ্ঠচিত্তে মেনে নেবে বলে আশা প্রকাশ করেন। সবার সহযোগিতায় সোমবার একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, স