২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে: র‌্যাব মহাপরিচালক

র‌্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ বলেছেন, "পরিস্থিতি খুবই ভাল। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবশে ভোটগ্রহণ চলছে । কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র‌্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ বলেছেন, "পরিস্থিতি খুবই ভাল। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবশে ভোটগ্রহণ চলছে । কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।" সোমবার সকালে যাত্রাবাড়ীর আইডিয়াল হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি একথা বলেন। ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং ভোটকেন্দ্র ঘুরে দেখেন। খন্দকার হাসান মাহমুদ বলেন, "যে কোনো পরিস্থিতির জন্য র‌্যাব প্রস্তুত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএমটি/এসকে/১৪৪৫ঘ.