২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রে রাত যাপন না করায় গাইবান্ধার এক প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ভোট কেন্দ্রে রাত্রিযাপন না করায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তালুক জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 05:15 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট কেন্দ্রে রাত্রিযাপন না করায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তালুক জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান একথা জানিয়েছেন। প্রিজাইডিং অফিসারদের ব্যালট ও ব্যালটবাক্সসহ ভোটকেন্দ্রে রাত্রিযাপন করার কথা থাকলে সেখানে না থেকে এক সহকর্মীর বাড়িতে থাকেন তিনি। এ খবর পেয়ে উপজেলা সহকারি রিটার্নিং অফিসার নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান পুলিশসহ তাকে সেখান থেকে পুলিশ হেফাজতে নিয়ে যান। পরে উপজেলা প্রকৌশল অফিসার ওবায়দুল ইসলামাকে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জেলার অন্য ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং পুরুষদের তুলনায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসকে/১১০৬ঘ.