২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইনশাল্লাহ্ মহাজোট দেশ সেবার সুযোগ পাবে: হাসিনা

মহাজোট দেশ সেবার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রাজধানীর সিটি কলেজ সেন্টারে সকাল সাড়ে আটটায় ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেছেন, "ইনশাল্লাহ, মহাজোট দেশ সেবার সুযোগ পাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 04:56 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মহাজোট দেশ সেবার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রাজধানীর সিটি কলেজ সেন্টারে সকাল সাড়ে আটটায় ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেছেন, "ইনশাল্লাহ, মহাজোট দেশ সেবার সুযোগ পাবে।" তিনি বলেন, "অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ভোট দিতে পারলাম। ভোট দিতে পেরে আমি আনন্দিত। ভোট জনগণের কাঙ্খিত অধিকার। আশাকরি, সবাই ঠিকমতো ভোট দিতে পারবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।" শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সকাল সাড়ে আটটায় সিটি কলেজ সেন্টারে গিয়ে ভোট দেন। ভোট দেওয়ার পর সিটি কলেজের সম্মেলন কক্ষে হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় শেখ রেহানা তার পাশে ছিলেন। নির্বাচনে জয়ী হয়ে দেশ সেবার সুযোগ পাওয়ার আশাবাদ জানানোর পাশাপাশি ভোট শুরুর আগে বেশকিছু অনিয়ম ও জালিয়াতির চেষ্টার অভিযোগ আনেন আওয়ামী লীগ সভানেত্রী। হাসিনা বলেন, "আমার আসন রংপুর - ৬ এ ব্যালট পেপার চারদলীয় জোটের কাছে চলে গেছে।" তিনি বলেন, "আমার প্রশ্ন - চারদীয় জোট প্রার্থীদের কাছে কীভাবে ব্যালট পেপার চলে যাচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে ? সাংবাদিকদের এ বিষয়ে খেয়াল রাখা উচিত। আমরা ভেবেছিলাম নির্বাচনটা নিরপেক্ষ হবে। আমরা চাই, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। এই দিনটি মাহেন্দ্রক্ষণ। নির্বাচনের পর ফলাফল যাই হোক সবাই তা মেনে নিক।" তিনি বলেন, "আমি চাই, দেশে গণতন্ত্র আসুক। জনগণ সুন্দর জীবন ফিরে পাক। গণতন্ত্র ছাড়া দেশের মানুষের মঙ্গল হয় না। দেশের উন্নতি হয় না। মানুষের জীবনের উন্নতি করাই আমাদের লক্ষ্য।" সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "সরকারের জবাবদিহিতা থাকতে হবে। জনগণ আর হানাহানি চায় না। আমি চাই নির্বাচনটা হোক। কারচুপি তো হয়েছে তার দৃষ্টান্তর আমি দিলাম। নির্বাচনের অসঙ্গতিগুলো ভবিষ্যতে শুধরানো হবে। নির্বাচন না হওয়ার চেয়ে একটা খারাপ নির্বাচন ভালো।" প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থা পুণঃপ্রতিষ্ঠার বিষয়ে আমি দৃঢ়ভাবে আশাবাদী। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্তই দেশে প্রকৃত গণতন্ত্র ছিল। এই সময়ের বাংলাদেশ সেনানিবাসের বাইরে থেকে পরিচালিত হয়েছে। এছাড়া পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সেনানিবাস থেকে দেশ পরিচালিত হয়েছে।" তিনি বলেন, আওয়ামী লীগই ২০০১ সালে শান্তিপুর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়। এছাড়া, সব সময়ই একটা একটা ঘটনা ঘটেছে। যারা ক্ষমতাসীন ছিল তারা ক্ষমতাকে আঁকড়ে থাকতে চেয়েছে।" সাবেক প্রধানমন্ত্রী কক্্রবাজারে ভোট কেনার সময় দু'জামাত কর্মীকে পুলিশ আটক, টাঙ্গাইলের ভূয়াপুরে ব্যালট পেপারে আগাম সিল মারার সময় প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার, চট্টগ্রামে ৪১ লাখ টাকাসহ চারদলীয় জোট প্রার্থী শামসুল আলমের জামাতাকে আটক, নোয়াখালী - ৩ আসনে চারদলীয় জোট প্রার্থী বরকত উল্লাহ বুলূর তিন সহযোগী ৭০ হাজার টাকাসহ গ্রেপ্তার, কুড়িগ্রামের ফুলবাড়িতে চারদলীয় জোটপ্রার্থী তাজুল ইসলামের ছেট ভাই শরীফুল ইসলামকে লিফলেট ও টাকাসহ গ্রেপ্তার, ফেনী - ১ আসনে টাকা বিতরণের সময় চারদলীয় জোট প্রার্থীর দু'কর্মীকে আটক, সাতক্ষীরার আশাশুনিতে ভোটারদের টাকা দেওয়ার সময় চারদলীয় দুই কর্মীকে আটক, নীলফামারীর জুম্মা পাড়ায় ভোট কেনার সময় এক জামাত কর্মীকে আটক, নেত্রকোণা - ২ আসনে চারদলীয় জোট প্রার্থীর পক্ষে শাড়ী-জর্দা-বিড়ি বিতরণের সময় এক জামাত কর্মীকে আটক, সাতকানিয়ায় ভুয়া ব্যালটসহ ছয় জামায়াত কর্মীকে আটক, মৌলভীবাজার - ৪ আসনে চারদলীয় জোট প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় তার ভাইকে আটক, সাতক্ষীরা - ২ আসনে ভোট কেনার সময় এক জামায়াত কর্মীকে আটক, মাগুরা - ১ আসনে চারদলীয় প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় তিন জনকে গ্রেপ্তার, মুন্সীগঞ্জে - ২ আসনে ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিতরণের সময় টাকা উদ্ধার, চুয়াডাঙ্গা- ২ আসনের দামুড়হুদায় টাকা বিতরণের সময় এক জামায়াত কর্মী আটক, চট্টগ্রাম - ১০ আসনে চারদলীয় জোট প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে টাকা ও কম্বল বিতরণের সময় সাত জনকে আটকের তথ্য তুলে ধরেন । শেখ হাসিনার সকাল ১১ টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হওয়ার কথা রয়েছে। সাড়ে তিনটা পর্যন্ত ১২টি কেন্দ্র ঘুরে দেখার পর সাংবাদিকরা জানতে চান, কেমন দেখলেন। তিনি জবাব দেন "এখনতো দেখছি, গণনার পর বলা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/১৫৪২ ঘ.