২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিলেন হাসিনা ও রেহানা

ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, "ইনশাল্লাহ মহাজোট দেশ শাসনের সুযোগ পাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 03:29 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, "ইনশাল্লাহ মহাজোট দেশ শাসনের সুযোগ পাবে।" মহাজোট নেত্রী হাসিনা ১৭টি জায়গার নাম উল্লেখ করে বলেন, এসব স্থানে চারদলীয় জোট টাকা বিতরণ করেছে। এখানে আগে থেকেই ব্যালট পেপারে সিল মারা হচ্ছিল। চারদলীয় জোটের নেতাকর্মীরা ব্যালট পেপার কীভাবে পেল তা আমরা জানতে চাই। সরকার ও নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তাও আমরা দেখতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এসইউএম/০৯২২ ঘ.