২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটগ্রহণ শুরু

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শীতের মধ্যেও কেন্দ্রগুলোতে এসে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন নানা বয়সের মানুষ। বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে আগামী সংসদের আইনপ্রণেতাদের নির্বাচিত করবেন দেশের ৮ কোটিরও বেশি ভোটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 02:10 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শীতের মধ্যেও কেন্দ্রগুলোতে এসে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন নানা বয়সের মানুষ। বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে আগামী সংসদের আইনপ্রণেতাদের নির্বাচিত করবেন দেশের ৮ কোটিরও বেশি ভোটার। নোয়াখালী-১ আসন ছাড়া দেশের বাকি ২৯৯টি সংসদীয় আসনেই ভোট গ্রহণ চলছে। সরকার দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। শনিবার মধ্যরাত থেকেই সারা দেশে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। নির্বাচন কমিশন রোববার জানিয়েছে, ভোটের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রাখা হবে না। তবে অনুমোদিত ব্যক্তি ছাড়া মোবাইল ফোন নিয়ে কেউ ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। সোমবারের এই ভোটের পর নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য দেশের মানুষের দুই বছরের প্রতীক্ষা পরিণতি পাবে। মহাজোটের প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুর কারণে নোয়াখালী-১ আসনের স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। ভোটের জন্য আয়োজন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (নির্বাচন) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৯৯টি সংসদীয় আসনে এবার ১৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৯টি রাজনৈতিক দলের ১৪০৭ জন এবং ১৪৮ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এবার প্রার্থীদের মধ্যে ৬০ জন নারী ও পুরুষ ১৪৯৫। বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে নারী প্রার্থীর সংখ্যা এবারই সবচে বেশি। ভোটার সংখ্যার দিক দিয়েও এবার নারীরা এগিয়ে। মোট ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন ভোটার এবারের নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে নারী ৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন এবং পুরুষ ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন। স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম নারী ভোটাররা সংখ্যাগরিষ্ঠ। ২০০১ সালে মোট ভোটার ছিল সাত কোটি ৫০ লাখ ৬৫৬। ইসি সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ জানান, এবার সারাদেশে ভোটকেন্দ্র মোট ৩৫ হাজার ২৬৩টি। আর ভোটকক্ষ ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি। কেন্দ্রভিত্তিক গড় ভোটার ২ হাজার ২৯৯ জন। ৩৫ হাজার ২৬৩ জন প্রিজাইডিং কর্মকর্তা; ১ লাখ৭৭ হাজার ২৭৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৩ লাখ ৫৪ হাজার ৫৫৪ জন পোলিং অফিসার পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া তদারকি করবেন। এছাড়া রয়েছেন ৬৪ জন রিটার্নিং কর্মকর্তা ও পৌনে ৫শ' সহকারী রিটার্নিং কর্মকর্তা। দেশজুড়ে কঠোর নিরাপত্তা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সশস্ত্রবাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য ছাড়াও পুলিশ, র‌্যাব,আনসার, বিডিআর, কোস্টগার্ড, আর্মড পুলিশ, গ্রাম পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ৫ লাখের বেশি সদস্য দেশজুড়ে নিয়োজিত রয়েছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোটকেন্দ্রগুলো দুটি শ্রেণীতে ভাগ করে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ১৪ জন এবং গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে ১৮ জন করে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পার্বত্য, দ্বীপাঞ্চল ও হাওড় এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৫ এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৬ জন করে নিরাপত্তাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সেনা সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার জন্য ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করবে। নির্বাচন পর্যবেক্ষণে থাকছে প্রায় দুই লাখ দেশি-বিদেশি পর্যবেক্ষক। প্রত্যাশা-আমন্ত্রণ-প্রতিশ্র"তি সোমবারের ভোটগ্রহণকে সামনে রেখে রোববার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি দেশের জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের ফল অকুণ্ঠচিত্তে মেনে নেবে বলে আশা প্রকাশ করেন। সবার সহযোগিতায় সোমবার একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, স