২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কলেজ কেন্দ্রে সবার আগে ভোট দেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার রাজধানীর সিটি কলেজ সেন্টারে ভোট দেবেন। তিনি ওই কেন্দ্রের প্রথম ভোটার হওয়ার জন্য ভোটগ্রহণের শুরুতেই যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার রাজধানীর সিটি কলেজ সেন্টারে ভোট দেবেন। তিনি ওই কেন্দ্রের প্রথম ভোটার হওয়ার জন্য ভোটগ্রহণের শুরুতেই যাবেন। শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী প্রথম ভোটার হিসাবে সিটি কলেজ সেন্টারে ভোট দেবেন। তারপর, তিনি রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১১৯ঘ.