২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার আমন্ত্রণ সিইসি'র

দেশের সব ভোটারকে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার 'আমন্ত্রণ' জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সোমবার অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, "আমি দলমত নির্বিশেষে দেশের সব ভোটারকে একটি শান্তিপূর্ণ পরিবেশের সুযোগ নিয়ে রেকর্ড সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব ভোটারকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার 'আমন্ত্রণ' জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সোমবার অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, "আগস্টে অনুষ্ঠিত সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সময় এবং ডিসেম্বরে নির্বাচনী প্রচারণার সময় বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আমাদের দৃঢ় প্রত্যয় জন্মেছে নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে পরিবেশ সম্পূর্ণ শান্ত ও নির্বিঘ