২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আ'লীগ প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন কল্যাণ পার্টি প্রার্থী

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী তপন কুমার মিত্র। শনিবার নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় আ'লীগের দু'টি পৃথক জনসভায় তপন মিত্র এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 07:00 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

পিরোজপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী তপন কুমার মিত্র। শনিবার নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় আ'লীগের দু'টি পৃথক জনসভায় তপন মিত্র এ ঘোষণা দেন। বিকেলে নাজিরপুর স্টেডিয়াম মাঠে আ'লীগের এক জনসভায় তিনি বলেন, "আমি এখন থেকে আওয়ামী লীগ প্রার্থী একেএমএ আউয়ালের নির্বাচনী প্রতীক নৌকার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে বিরত থাকার ঘোষণা দিচ্ছি।" একই সঙ্গে চারদলীয় জোটের প্রার্থী জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রত্যাখ্যান করার মাধ্যমে পিরোজপুরের মাটি রাজাকার মুক্ত করার আহ্বান জানান তিনি। পরে জিয়ানগর উপজেলায় ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের অপর একটি জনসভাতেও তিনি একই ঘোষণা দেন। রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কল্যাণ পার্টির কেন্দ্রীয় বা জেলা নেতাদের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/