২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল স্বীকার আর প্রতিশ্রুতির রাত

নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রচারিত জাতির উদ্দেশে টিভি ভাষণে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভোটারদের সমর্থন চেয়েছেন দেশের দুই প্রধান দলের নেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 06:28 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রচারিত জাতির উদ্দেশে টিভি ভাষণে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভোটারদের সমর্থন চেয়েছেন দেশের দুই প্রধান দলের নেত্রী।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনে শনিবার রাতের এ ভাষণে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি ও অঙ্গীকারের পাশাপাশি পরস্পরের প্রতি অভিযোগ ও দোষারোপের সংস্কৃতিও বজায় রেখেছেন তারা।

রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ধারণকৃত ভাষণ প্রচার করা হয়।

হাসিনা জাতির উদ্দেশে বলেন, "অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অতীত অভিজ্ঞতাগুলো তুলে ধরলাম। কেবল প্রতিপক্ষের ভুলভ্রান্তি থেকে নয়, নিজেদের ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা থেকেও শিক্ষা নিতে চাই আমরা।"

অন্যদিকে খালেদা বলেন, "উন্নয়নের সুবিশাল কর্মযজ্ঞে আমাদের কিছু ভুলভ্রান্তিও হয়েছিল। আমরা সেই সব ভুলভ্রান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি আপনারা আমাদের ব্যর্থতা ও ভুলত্র"টিগুলো ক্ষমার চোখে দেখবেন।

"আপনাদের বিশ্বাস করতে অনুরোধ করছি যে, অতীতের ওইসব ভুলভ্রান্তি থেকে আমরা শিক্ষা নিয়েছি।"

নির্বাচিত হলে সবার আগে দ্রব্যমূল্য কমানোর ওপর জোর দিয়েছেন দুই নেত্রীই।

খালেদা বলেছেন, নির্বাচিত হলে বিএনপি সরকারের প্রথম কাজ হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করে তা দ্রুত কমিয়ে আনা। খাদ্য উৎপাদন বৃদ্ধি করে এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমিয়ে দ্রুত চাল, ডাল, আটা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের কেনার ক্ষমতার মধ্যে নিয়ে আসার অঙ্গীকার করেন তিনি।

হাসিনাও বলেন, আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা হবে। 'মূল্য সন্ত্রাসীদের' সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। ২০১২ সালের মধ্যে দেশকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করা হবে।

জাতীয় সংসদকে কার্যকর করতে জাতীয় সব গুরুত্বপূর্ণ নীতি সংসদেই প্রণয়ন করা হবে বলে প্রতিশ্র"তি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। সরকারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও অঙ্গীকার করেছেন তিনি।

অন্যদিকে খালেদা জিয়া এ প্রসঙ্গে বলেছেন, তার দল সরকারে গেলে বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে। 'ওয়ারেন্ট অব প্রিসিডেন্স' সংশোধন করে প্রধানমন্ত্রীর পরেই বিরোধী দলীয় নেতার অবস্থান ও মর্যাদা নির্ধারণ করা হবে।

শেখ হাসিনা তার ভাষণ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তিনি অঙ্গীকার করেন, তার দল ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। জঙ্গিবাদ ও সা